বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ জুলাই ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননা: সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

আন্তজার্তিক ডেস্ক: কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক সরকার। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ।

এছাড়া ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের তেল খাতে সুইডিশ কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে আবারও কোরআন অবমাননার পর ইরাকজুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

আবারও কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশের পরপরই ইরাকি জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেয়।

সুইডেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একদল দুর্বৃত্ত সমবেত হয় এবং পবিত্র কোরআনের অবমাননা করে। তারা কোরআনে আগুন দেওয়া হবে বলে ঘোষণা দিলেও তা না করে সেখান থেকে চলে যায়।

এর আগে গত ঈদুল আজহার দিন সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কোরআনে আগুন দেওয়া হয়। সেদিন যে দুর্বৃত্ত কুরআনে আগুন দিয়েছিলেন তাকেই আবার কোরআনে আগুন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কোরআন অবমাননাকারী ওই দুর্বৃত্তের নাম সালওয়ান মুমিকা। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি ইরাক থেকে পালিয়ে সুইডেনের আশ্রয়ে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০