বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘নোনা পানি’ চলচ্চিত্রের প্রদর্শনী ৫ আগস্ট

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আগামী ৫ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নোনা পানি’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বেঙ্গল ক্রিয়েসন্ লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরায়।

‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক বলেন- ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, সাতক্ষীরায় সিনেমাটি দেখানো হচ্ছে। সাধারণ মানুষ সিনেমাটি দেখে গল্পের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন। কারণ ‘নোনা পানি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এই অঞ্চলের মানুষের জীবনকে কেন্দ্র করে। এছাড়া সিনেমাটির বেশ কিছু অংশ নকিপুর জমিদার বাড়ি, শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরে শ্যুট করা হয়েছিল।’

‘নোনা পানি’ সিনেমাটি রোম্বা, দশপাই, কৃষ্ণা নামে তিনজন প্রান্তিক মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে। রোম্বা, স্বামী পরিত্যক্ত মা, যার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা। দশপাই, সে নারী না পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। অন্য দিকে যাত্রাদলের কৃষ্ণা টিঁকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি।

এই তিনটি চরিত্র ছাড়াও এদের চারপাশে আরো বহু চরিত্র রয়েছে, সিনেমাটিতে উঠে এসে তাদের কথা। সব চরিত্রই চায় গ্রামে থিতু হতে, চায় আত্মপরিচয়। এই আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে গিয়ে তারা কখনো কখনো নিজ নিজ জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চায়। ছুঁড়ে ফেলতে চায় অসহায়ত্বের ঘেরাটোপ। এসব চরিত্র নিয়েই গড়ে উঠেছে চলচ্চিত্র ‘নোনা পানি’। এই সিনেমা’র সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমাটিতে এ অঞ্চলের আঞ্চলিক ভাষা ও লোক গান ব্যবহার করা হয়েছে।

আগে আসলে আগে সীট বরাদ্দ ভিত্তিতে প্রদর্শনীটি ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

কেশবপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

১০

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

১১

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

১২

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

১৩

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৪

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১৫

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১৬

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৭

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৮

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৯

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

২০
error: Content is protected !!