বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লেকের পানিতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু। তাসফিয়া জাহান রিতু খুলনার বড়বাড়িয়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে আর অনন্যা হিয়ার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আকাশ জানান, আজ দুপুরে লেকপাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন দুই সহপাঠী। একজন লেকে পা ধুতে গেলে পানিতে পড়ে ডুবে যান। এ সময় অপর সহপাঠী তাকে উদ্ধার করতে গেলে তিনিও ডুবে যান। পরে লেকপাড়ে থাকা শিক্ষার্থীরা তাদের উদ্ধারে অভিযান চালায়। দীর্ঘসময় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা গেলেও ততক্ষণে তারা আর বেঁচে নেই। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইসমাইল বলেন, ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের স্বজনরা এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০