বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার (৯ আগস্ট) পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে সকাল দশটা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীদের কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান তারা।

আন্দোলনকারীদের একজন বলেন, আমরা খুনির সঙ্গে ক্লাস করতে রাজি চাই না। বিটুর কোর্স রেজিস্ট্রেশন যতক্ষণ বাতিল করার ঘোষণা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরা হবে বলে জানান বুয়েট শিক্ষার্থীরা।

মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী কয়েক ঘণ্টা ধরে বেধড়ক পেটায়। এর ফলে সেখানেই তার মৃত্যু হয়। হলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘটনায় সংশ্লিষ্টদের মুখ। এই হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে ওঠে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয় বুয়েটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!