বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তাল সাগরে নৌকাডুবি: মিলল ১৭ রোহিঙ্গার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা চলতি সপ্তাহে সমুদ্রে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

রাখাইনের সিটওয়ে শহরের একটি বেসরকারি এনজিওর একজন উদ্ধারকর্মী জানান, মালয়েশিয়ার পথে রওনা হওয়া নৌকাটিতে ৫০ জনেরও বেশি লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।
আমরা গতকাল পর্যন্ত ১৭টি মৃতদেহ পেয়েছি এবং আটজনকে জীবিত করেছি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। নৌকাটি গত রবিবার রাতে উত্তাল সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ভেঙে যায়।

উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধান করে যাচ্ছে, যদিও নিখোঁজদের সঠিক সংখ্যা তাদের জানা নেই। খবর টিআরটি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মিয়ানমার এবং বাংলাদেশের ক্যাম্প গুলো থেকে বিপদজনক সমুদ্রযাত্রা করে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইনে প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলমানের বাসস্থান, যারা নাগরিকত্ব ও চলাচলের স্বাধীনতা থেকে বঞ্চিত। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হত্যা, অগ্নিসংযোগ এবং ধর্ষণের মত নির্যাতনের কারণে প্রায় ১০লাখ রোহিঙ্গা রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০