বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ আগস্ট ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাগল চুরির মামলায় যুবদল নেতা কারাগারে!

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীতে ছাগল চুরির মামলায় যুবদল নেতা মো. বাবুল মিয়াকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক স্বপন কুমার দাস জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাবুল মির্জাগঞ্জ উপজেলার সুবেদখালী ইউনিয়নের দেউলি এলাকার মো. আবদুল খালেকের ছেলে। তিনি মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীন ব‌লেন, চলতি বছরের ২৫ জানুয়ারি পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী থানার কেওরা বুনিয়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ হাওলাদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় বাবুলকে আসামি করে ছাগল চুরির এ মামলা করেন। মামলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল ছাড়াও বিভিন্ন এলাকার আরো ১০ জনকে আসামি করা হয়। এছাড়া ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ইজি বাইক নিয়ে চলাফেরার ছলে বিভিন্ন জায়গা থেকে গরু, ছাগল ও গাড়ির ব্যাটারি চুরি করত এই চোর চক্রটি।

চলতি বছরের ২৪ জানুয়ারি মির্জাগঞ্জ উপজেলার রানীপুর বাজারে ইজিবাইক ও ছাগলসহ এ চোর চক্রের সদস্য রিমন, রাহুল ও মাসুদ আটক হয় পুলিশের হাতে। এ সময় জিজ্ঞাসাবাদ করলে ছাগল চুরির কথা স্বীকার করে তারা।
তারা জানায়, পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে তারা ছাগলটি ইজিবাইকে করে নিয়ে আসে। ছাগলটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুলের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।

বাবুল কম দামে এই ছাগল কিনে বেশি দামে বিক্রি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম ৩০ এপ্রিল মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বাবুলকে চোর চক্রের মাস্টারমাইন্ড ও আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করা হয়। এছাড়া আরো ৯ জনকে অভিযুক্ত করা করা হয় তদন্ত প্রতিবেদনে। আদালতের বিচারক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বুধবার (৯ আগস্ট) মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বাবুল।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীন জামান বলেন, ‘অন্য আসামিরা আদালত থেকে আগেই জামিন নিয়েছেন। বাবুল বুধবার আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। ‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!