বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ আগস্ট ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধহাটায় শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বুধহাটায় ১ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ধর্ষণের চেষ্টাকারী নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে মুনছুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকার শতশত মানুষ ধর্ষণের চেষ্টাকারী, একাধিক অপকর্মের হোতা মুনছুরের শাস্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে।

বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই ছাত্রীর মা জানান, তার শিশু কন্যা শুক্রবার বিকালে পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে মুনছুর তাকে বলে ‌‘তোর মা আমার কাছে ৫ টাকা পাবে নিয়ে যা’। এ কথা বলে তাকে ডেকে বাড়ির মধ্যে নিয়ে ক্লপসিবল গেট আটকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে উঠলে ‘তোকে অনেক টাকা দেব কাউকে কিছু বলিস নে’ বলে ছেড়ে দেয়। ভিকটিম কাঁদতে কাঁদে ভীতসন্ত্রস্থ হয়ে বাড়িতে ফিরলে আমি জিজ্ঞেস করি কি হয়েছে। তখন সে ঘটনাটি আমাকে জানায়। একই সাথে মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে একাধিক নারী কেলেঙ্কারীর হোতা মুনছুরের বিচার দাবি করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, ঘটনাটি জানার সাথে সাথে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থানে পাঠাই। তিনি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মুনছুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। হাসপাতালে পুলিশকে পাঠানো হয়েছে। ফিরলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১০

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১১

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১২

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১৩

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৪

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৭

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৮

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৯

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

২০
error: Content is protected !!