বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় ক্রিকেটে সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধনী ম্যাচে জয় পেল নাটোর

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধনী খেলায় ৬ উইকেটে জয় পেয়েছে নাটোর জেলা দল।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে তারা।

উদ্বোধনী খেলায় নাটোর জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। হবিগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ৪৭ ওভাওে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের আব্দুল কুদ্দুস ৫২ রান করে। প্রতিপক্ষের যোনায়েদ ৩টি উইকেট লাভ করে।

জবাবে নাটোর জেলা ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৫১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের রাশেদুজ্জামান ৬৫ ও তুষার সরকার ৫৩* রান করে। ফলে নাটোর জেলা ৬ উইকেটে জয়লাভ করে।

এর আগে সকালে সাতক্ষীরা ভেন্যুর খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ভেন্যু ম্যানেজার মোঃ সাইদুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, আ.ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, স.ম. সেলিম রেজা, ফারহা দীবা খান সাথীসহ বিসিবি প্রেরিত আম্পায়ার মোঃ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরার আম্পায়ার শেখ তৌফিক হাসান তুরাগ, কাজী ফরহাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেক্রীস কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু।

প্রসঙ্গত, সাতক্ষীরা ভেন্যুতে নাটোর, হবিগঞ্জ, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ জেলা অংশগ্রহণ করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!