বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

জানা গেছে, বড়দলের কেয়ারগাতি গ্রামে পাউবো’র ৭/২ নং পোল্ডারের বেড়িবাঁধে প্রতিবছরই ভাঙন লাগে। তবে পাউবো যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বাঁধটি অরক্ষিতই থেকে যায়। সম্প্রতি আবারও বাধের একটি অংশে বড় ধরনের ধ্বস লেগেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান ঝুঁকিপূর্ণ এই বাঁধ পরিদর্শন করেন। এসময় এসডিও সুমন শিকদার, এসও আঃ মতিন ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র তার সাথে ছিলেন। বাঁধের অবস্থা দেখে নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিক বাঁধ রক্ষায় বালির বস্তা ফেলে ডাম্পিং এর কাজ শুরুর নির্দেশ দেন এবং এই কাজ উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন। এসময় তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন।

পাউবোর এসডি সুমন সিকদার বলেন, আগামীকাল থেকে ঝুঁকিপূর্ণ স্থানে ডাম্পিং এর কাজ পুরোদমে চলবে। ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটা প্যাকেজের কাজ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০