বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বারসিকের সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে বেসরকারি সংস্থা বারসিকের উদ্যোগে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কৃষি অফিসের হল রুমে নেটজ বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. তৌহিদুজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক। বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ।

বক্তব্য রাখেন প্রতাপনগর সিএসও সম্পাদক মিনারা খাতুন, সদর ইউনিয়ন সিএসওর সভাপতি লাভলী খাতুন, সম্পাদক রীনা দাশ, খাজরা ইউনিয়ন সিএসও’র সভাপতি লাইলী আক্তার, সম্পাদক কবিতা দাশ, শ্রীউলা ইউনিয়ন সিএসও’র সভাপতি কুলসুম বেগম, সম্পাদক হালিমা খাতুন, মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত, আইডিয়ালের আশাশুনি শাখার ম্যানেজার সুব্রত গাইন, বারসিকের অ্যাডভোকেসি অ্যাসিসটেন্ট শিউলি রানী প্রমুখ।

সংলাপে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলোকে জলবায়ু সহিষ্ণু ও বহুমূখী আয় বুদ্ধিমূলক কাজে যুক্ত করার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি, কমিউনিটিভিত্তিক সংগঠন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্ঞান ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহের মৌলিক সেবাসমূহ, তথ্য ও সম্পদে প্রবেশাধিকার বৃদ্ধিতে কার্যকরী সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

২

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৩

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৪

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৫

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৭

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৮

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৯

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১০

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১১

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১২

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৩

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৪

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৫

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৭

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৮

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৯

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

২০