বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন- মনুস্কো বিরোধী বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় গতকাল বুধবার (৩০ আগস্ট) সহিংস বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটে। ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১৫৮ জনকে। নিহত হয়েছেন এক পুলিশও, তাকে লাঠি ও পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার সময় গোমা শহরের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ এক সময় ব্যাপক হিংসাত্মক হয়ে ওঠে। এর কারণ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে মনুস্কো ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। বছরের পর বছর ধরে এ শহরে সহিংসতা চলে আসছে।

বুধবার যারা বিক্ষোভে অংশ নিয়েছে, তাদের অভিযোগ ছিল- মিলিশিয়া সহিংসতার বিরুদ্ধে শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ। অবশ্য এর আগেও মনুস্কো মিশন নিয়ে কঙ্গোর নাগরিকরা প্রতিবাদ করেছে। ২০২২ সাল থেকে এটি ক্রমান্বয়ে বাড়তে থাকে।

গতকালের এ বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার কথা বলেছিল আয়োজকরা। কিন্তু এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষরা বেসামরিক পোশাক পরিহিত।

সহিংসতা ছড়িয়ে পড়লে নিরাপত্তাবাহিনী সক্রিয় হয়ে ওঠে। কঙ্গোলিজ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সহিংসতায় ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১৫৮ জনকে।

জাতিসংঘের একটি সূত্র আবার বলছে, বুধবারের বিক্ষোভ-সহিংসতায় নিহত হয়েছেন ৮ জন। দুই সেনা ও এক পুলিশ সদস্য আছেন এ তালিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০