বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয়াবহ নদীভাঙনে আতংকে ফুলবাড়ির নদীতীরের বাসিন্দারা

মোঃ আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়িতে নদীভাঙন তীব্র আকার ধারন করেছে। কয়েক সপ্তাহ যাবত ধরলা নদীতে বিলীন হয়েছে বসতভিটা সহ শত শত আবাদি জমি। এতে ওই এলাকায় বসবাসরত প্রায় দুই শতাধিক পরিবার চরম হুমকি মুখে দিন কাটাচ্ছেন।
জানা যায়, প্রায় দেড় মাস আগে উপজেলার চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর ভাঙন শুরু হয়। এতে অর্ধ কিলোমিটার রাস্তা ও কয়েকশো’ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায়। নদীতে বসতবাড়ি ও জায়গাজমি হারিয়ে বাস্তুহারা হয় প্রায় ২০টি পরিবার।
স্থানীয় বাসিন্দা সফর আলী জানান, ভাঙনের তার বসতভিটা নদীতে চলে গেছে। তিনবার ঘর স্থানান্তর করেছেন তিনি। আর যদি একবার ভাঙে তাহলে তিনি বাস্তুহারা হয়ে পড়বেন।
চর-গোরকমন্ডল ইউপি সদস্য আয়াজ উদ্দিন বলেন, এখন পর্যন্ত গ্রামটির প্রায় দুই কিলোমিটার এলাকা ধরলা নদীগর্ভে বিলীন হয়েছে। অনেকের পূর্বপুরুষের জায়গাজমি সহ কয়েকটি কবরস্থানও নদীতে চলে গেছে। কর্তৃপক্ষকে জানানোর পর মাত্র ৬ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এত কম জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব না। এখনই ভাঙন রোধে কাজ আরম্ভ না করলে এলাকার মানুষের চরম দুর্দিন অপেক্ষা করছে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, প্রশাসনকে ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড স্থায়ী বাধ নির্মানের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। প্রশাসনের উদ্যোগে কিছু জিওব্যাগ দিয়ে ভাঙন মেরামতের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

২

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৩

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৪

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৫

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

৬

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

৭

দিল্লিতে মমতা আটক

৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

৯

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১০

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১১

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১২

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৩

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৪

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৫

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১৬

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

১৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

১৮

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

১৯

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

২০