বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

র‌্যাব-৬ এর ঝিনাইদাহ কোম্পানি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র মতে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ হামলার সাথে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি আলাউদ্দিন উল্লিখিত তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের কারাদ-প্রাপ্ত। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!