বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল ফুটবলের ২য় রাউন্ডে উঠলো পল্লী উন্নয়ন, ধুলিহর ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৫০তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার (০৪ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে নিজ নিজ ম্যাচ জয় পায় তারা।

দ্বিতীয় দিনের খেলায় টাইব্রেকারে গোবরদাড়ি দাখিল মাদ্রাসকে ৪-২ গোলে হারিয়ে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এছাড়া শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অনুপস্থিত থাকায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার পায় এবং দিনের শেষ খেলায় আবুবক্কর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসাকে ১-০ গোলে হারিয়ে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে।

খেলার ম্যাচ রেফারি ছিলেন কবিরুল ইসলাম সুজন ও কনক কুমার মাঝি। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ^াস ও মিজানুর রহমান।

এর আগে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা স্কাউটসর কমিশনার মো. শাহাজান আলী।

এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বাবলু, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু তালেব প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০