বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪ কোটি টাকা চেয়ে এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় এসএমসি স্যালাইন কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচার করার কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিশে।

নায়ক শাকিব খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন গত ৩ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান। বুধবার (৬ সেপ্টেম্বর) তিনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন।

নোটিশে ৭ দিনের মধ্যে চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও মহাব্যবস্থাপক (মাকের্টিং) খন্দকার শামীম রহমান বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, ২০১৯ সালের ৭ মার্চ ওরস্যালাইনের বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন শাকিব খান। এর সময়কাল ছিল ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। পরে উভয়পক্ষের সম্মতিতে আরও ১৮০ দিন বিজ্ঞাপন প্রচার করা হয়। যার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। এরপর আরও প্রায় ৫ মাস বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। যার স্ক্রিনশট আমাদের কাছে আছে। এতে শাকিব খান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ কোটি টাকার। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এসএমসিকে এ টাকা দিতে হবে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০