বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জমে উঠেছে বৃক্ষমেলা

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছারীবাড়ির বৃক্ষ মেলা জমে উঠেছে। দর্শনার্থীদের পদচারণায় প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। আম, জাম, লিচু, পেয়ারাসহ নানা জাতের গাছের চারা উঠেছে মেলায়।

স্টলেই গাছে আম, পেয়ারা, মাল্টাসহ নানা ফল। রয়েছে ঔষধি বৃক্ষসহ নানা জাতের ফুলের চারা।

উপকূলীয় জনপদ কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ী এলাকায় গত ২ সেপ্টেম্বর ১০ দিনব্যাপী এই বৃক্ষমেলা শুরু হয়। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই মেলা। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় দেড় শতাধিক স্টল বসেছে। বিক্রি হচ্ছে হাজারো প্রজাতির গাছের চারা। সেই সাথে অন্যান্য সামগ্রীর স্টলও বসেছে বেশ।

গাছের চারার পাশাপাশি বিক্রি হচ্ছে মনোহারি, লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেতের পণ্য। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য বসেছে নাগরদোলা, দোলনা ও ট্রেন লাইন।

শনিবার বিকেলে সরেজমিনে মেলায় ঘুরে দেখা যায়, স্টলগুলোতে বনজ, ফলজ, সবজি ও ঔষধি দেশী-বিদেশী নানান প্রজাতির গাছ বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য জবা ফুল, ম্যান্ডেভিলা, ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাপা, বাসন্তি, মালতী, আম, আতা, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঠাল, ডুমুর, কাজু বাদাম, ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, আলমন্ডা, ড্রাসিনা, চেরী ফল, ড্রাগন, ট্যাং ফল, অ্যাপ্রিকট ফল, আদা জামির, স্ট্রবেরি পেয়ারা, বিলাতি গাব, রাম্বুটান, জয়ফল, সাদা নাশপতি, রাবাবা, মাল বেরি, লোকাট ফল, কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আঁশফল, ঘৃতকুমারী, লটকন প্রভৃতি।

নার্সারির মালিক তারিক লিটু জানান, তাঁর নার্সারিতে কমপক্ষে ১০০ প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রয়েছে। এগুলোর দাম ১০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত।

৬নং কয়রা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ঘুরে ঘুরে দেখেছি। কিছু ফলের চারা কিনব বলে স্থির করেছি। ভাবছি ছুটির দিনে ছেলে-মেয়েদের নিয়ে পুনরায় মেলায় আসব। ছেলেকে এসব চেনা-অচেনা গাছগুলো দেখাব।

মেলায় আসা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার পলাশ, সাহেব রেজা ও মনির হোসেন জানান, তাঁরা এতোদিন মেলার জন্য অপেক্ষা করছিলেন। এখানে গৃহস্থলী জিনিসপত্র অনেক কম দামে কেনা যায়। পাওয়া যায় সব ধরণের জিনিসপত্র। তাই তারা এক সাথে অনেক লোক এসেছেন। গাছের চারাসহ অনেক জিনিসপত্র কিনবো।

উত্তর বেদকাশীর নিমাই মন্ডল জানান, ছেলে মেয়ে ও আত্মীয়স্বজন নিয়ে মেলা দেখতে ও কেনাকাটা করতে এসেছেন। মেলা উপলক্ষে দূরের আত্মীয়স্বজন এক দিন আগে চলে এসেছেন তাঁদের বাড়িতে। যে কয়দিন মেলা চলবে আত্বীয়স্বজন বাড়িতে থাকবেই।

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য গনেশ মন্ডল বলেন, এই বৃক্ষ মেলা এ জনপদের মানুষের চিত্র বিনোদনের জন্য মনের খোরাক হয়ে দাড়িয়েছে। প্রতি দিন শত শত মানুষ মেলায় হাজির হয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারাসহ অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করছে।

মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান বলেন, মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা সব সময় প্রস্তুত রয়েছে। এই এলাকার সকল মানুষের সহযোগিতায় ভালোভাবে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০