বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শচীনকে টপকে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক | ফর্মে না থাকায় পড়েছিলেন সমালোচনার মুখে। অবশেষে ডেভিড ওয়ার্নার পেলেন বড় রানের দেখা।

ওয়ানডে বিশ্বকাপের আগ দিয়ে তার ব্যাটে এমন রান দেখে নিশ্চয়ই স্বস্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। স্বস্তি পাচ্ছেন ওয়ার্নারও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৯ মাস পর পাওয়া সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ডও। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি এখন তার।
ব্লমফন্টেইনে আজ দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করতে থাকে সফরকারীরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৩০তম ওভারে তাবরাইজ শামসির বাজে ডেলিভারিকে মিড উইকেটে বাউন্ডারির পথ দেখিয়ে ৮৫ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।

যদিও সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি। আন্দিলো ফেলুকায়োর বলে বোল্ড হওয়ার আগে ৯৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

সব ফরম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে এটি ওয়ার্নারের ৪৬তম সেঞ্চুরি। ছাড়িয়ে যান ৪৫টি সেঞ্চুরি করা ভারতীয় কিংবদন্তি শচীনকে। আরেকটি জায়গায় অবশ্য শচীনকে ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সমান পাঁচটি করে সেঞ্চুরি আছে শচীনেরও। প্রোটিয়াদের এর চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। চারটি সেঞ্চুরি করে শচীন-ওয়ার্নারে ঠিক পরেই আছেন বিরাট কোহলি।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের পর সেঞ্চুরির পথে আছেন আগের ম্যাচের নায়ক মার্নাস লাবুশেন। ৯১ রানে অপরাজিত আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১০

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১১

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১২

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৩

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৪

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৫

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৭

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

২০
error: Content is protected !!