বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয়

মেহেদী হাসান শিমুল: ‌‌ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে-মানুষে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘আমার দেশ-সম্প্রীতি বাংলাদেশ’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান মঞ্চে পর্যায়ক্রমে পরিবেশিত হয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য অনুষ্ঠান। গুণী শিল্পীদের জমকালো পরিবেশনায় মেতে ওঠেন আগত দর্শক শ্রোতারা।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু ও সাধারণ সম্পাদক শামিমা পারভীন রত্না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়ছার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম, আকতারুজ্জামান কাজল, সায়েম ফেরদৌস মিতুল, দিলরুবা রোজ, সেলিনা সুলতানা লিপি, নাহিদা পারভীন পান্না, কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রোজবাবু, শামীমা রত্না, অনিশা, আসাদ, তৌফিক, শিরিনা, পূজা কর্মকার, দীপক, রাজু কুমার, পিনাক ও পিয়াস।

নৃত্যে অংশ গ্রহণ করেন গল্প, মিথিলা, তুলি, পূর্ণতা, সাব্বির, লিটন, মালিয়া, স্বর্ণা, পিয়া, তনাইয়া, মেধা ও রিদিতা।

আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রোজ, শামীমা রত্না, নাহিদা পান্না, মিতুল, শামীমা, লিপি, সিমি, গল্প, দীঘি, তনয়া, মালিহা, রোহান, জারিফ, ইস্পাহানি, স্বর্ণা, বিলকিস খাতুন ও ছাব্বির।

বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় সব্যসাচী আবৃত্তি সংসদ, আজমল স্মৃতি সংসদ, বর্ণমালা একাডেমি।

অনুষ্ঠানে আজাদ আবুল কালাম’র রচনায় ও প্রতীক রুদ্র’র নির্দেশনায় ফানুস নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘ঠিকানা বাংলাদেশ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!