বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইলে ট্রাক চাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাক চাপায় নীলকন্ঠ সরকার (৪৫) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!