বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৩, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নাসিমের বদলে এলেন হাসান

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে পুরোপুরিই ছিটকে গেলেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র নাসিম শাহ। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েছেন অভিজ্ঞ হাসান আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ শুক্রবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বে এই দলে চমক লেগস্পিনার উসামা মীরের নাম আর ফাহিম আশরাফের বাদ পড়া।

কদিন আগর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় কাঁধে চোট পান নাসিম শাহ। এই ইনজুরির কারণে, তিনি ভারতের বিরুদ্ধে তার পুরো কোটার ওভার বল করতে পারেননি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচেও খেলতে পারেননি।

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন দলের আরেক পেস বোলার হারিস রউফও। তবে তিনি ফিট হয়ে যাওয়ার কারণে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।

আবরার আহমেদ, জামান খান, মোহাম্মদ হারিস পাকিস্তান স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকবেন। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলি আঘা, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০