বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে অক্সিজেন সিলিন্ডার না থাকায় রোগীর মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে অক্সিজেন সিলিন্ডার না থাকায় মুনসুর আলম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃতের ছেলেসহ পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বাসকষ্টে ভুগতে থাকায় জরুরী বিভাগে নেয়া হলেও ঐ ব্যক্তিকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হয়নি।

বরং সেখানে কর্তব্যরত চিকিৎসক ও তার সহকারীগণ জরুরী বিভাগের জন্য বরাদ্দের তিনটি সিলিন্ডার অন্য রোগীর ক্ষেত্রে ব্যবহারের ফলে শেষ হয়ে যাওয়ার কথা তাদের জানান।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মুনসুর আলম উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মোহর আলী গাজীর ছেলে।

মুনসুর আলমের ছেলে মেহেদী হাসান জানান, শুক্রবার বিকালে বাড়িতে অবস্থানকালে তার পিতার শ্বাসকষ্ট শুরু হয়। এসময় বাড়িতে থাকা অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সযোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়।

তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়ার পর সেখানে মেশিনের সহায়তায় তার পিতাকে অক্সিজেন সরবরাহ করা হয়। কয়েক মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে গেলে তার পিতা তীব্র দমের কষ্টে ভুগতে থাকে। এসময় সিলিন্ডারের অক্সিজেন দেয়ার অনুরোধ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. শিরুজ্জামান ও তার সহকারী জরুরী বিভাগে সিলিন্ডার না থাকার কথা জানান। তারা অনেক অনুনয় বিনয় করার প্রায় ৩০ মিনিট পর একটি সিলিন্ডার আনা হলেও সেটা সংযুক্ত করার আগেই তার পিতার মৃত্যু হয়।

এ বিষয়ে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শিরুজ্জামান বলেন, জরুরী বিভাগে নেয়ার পর মেশিনের সহায়তায় অক্সিজেন দেয়া হয়। তবে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মেশিন কাজ না করায় একটু সমস্যা তৈরী হয়। একই সময়ে বৃষ্টি শুরু হলে ওয়ার্ড থেকে অক্সিজেন আনতে যেয়ে কিছুটা দেরী হলেও মারা যাওয়ার আগেই তাকে অক্সিজেন সংযোগ দেয়া হয়। রোগীর অবস্থা খারাপ ছিল দাবি করে তিনি বলেন, হেমোরোজিক স্ট্রোকের ঐ রোগীকে ইতোপূর্বে একাধিকবার সাতক্ষীরা নেয়া হয়েছিল।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, অক্সিজেনের কোনো অভাব নেই। কনসেনট্রেটর এর মাধ্যমে রোগীকে অক্সিজেন সরবরাহ করা হলেও বিষয়টি বুঝতে না পেরে রোগীর স্বজনরা ভুল অভিযোগ করছেন। তবু বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!