বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আ’লীগ কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রফিকুল ইসলাম (৪২) নামের এক আ’লীগ কর্মী।

রোববার দুপুরে দেবহাটা থানায় হুমকি, গালিগালাজ ও মারপিটে উদ্যত হওয়াসহ লাঞ্ছিতের অভিযোগে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন তিনি। রফিকুল ইসলাম উপজেলার মাঘরী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেছেন, শনিবার দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে তিনিসহ স্থানীয় নেতাকর্মীরা নলতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসভায় যোগ দেন। এতে ক্ষিপ্ত হন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুর রহমান সবুজ। জনসভা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ঈদগাহ বাজারের সৈয়দ আলীর চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মারপিট করতে উদ্যত হয়ে লাঞ্ছিত করেন। এনিয়ে রোববার তিনি হাবিবুর রহমান সবুজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন বলেন, রফিকুল আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। সে ডা. আ.ফ.ম রুহুল হক এমপির তিনটি জাতীয় নির্বাচনে এবং একবার করে অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, আব্দুল গনি ও মুজিবর রহমানের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এমনকি সে ইউপি নির্বাচনে আমার পক্ষে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছে। জনসম্মুখে তার সাথে ঘটে যাওয়া এমন দুর্ব্যবহার আমাদের কাম্য নয়। তাছাড়া কর্মীরাই দলের প্রাণ। কর্মীরা তাদের পছন্দের নেতার নেতৃত্বে দলীয় প্রোগ্রামে যোগ দেবে এটাতো স্বাভাবিক ব্যাপার। বিষয়টি আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি।

এঘটনার সত্যতা নিশ্চিতে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০