বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ল্যাপটপ পেল শ্যামনগরের ১৪৮ প্রাথমিক বিদ্যালয়

সুলতান শাহজান: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ল্যাপটপ পেল সাতক্ষীরার শ্যামনগর উপজেলাযর ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সোমবার (২০ মার্চ) শ্যামনগর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়ােজিত এক অনুষ্ঠানে স্ব স্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব ল্যাপটপ হস্তান্তর করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। এজন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০