বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন রেকর্ডবুকে রিয়াদ

স্পোর্টস ডেস্ক: কিউইদের বিপক্ষে সিরিজটা খুব বেশি ভাল যাচ্ছেনা বাংলাদেশের। মাঠের ভেতরে এবং বাইরে বিভিন্ন বিতর্কিত কাণ্ডেই কাটছে সময়। বিশ্বকাপের দল গঠন নিয়ে যেমন বিপর্যস্ত অবস্থা, তেমনি মাঠের ক্রিকেটেও খুব বেশি আলো ছড়াতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। তবে এরইমাঝে ব্যক্তিগত মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। বিশ্বকাপের আগে যা তার ব্যক্তিগত অর্জনের খাতা ভারি করেছে।

এই রেকর্ড অবশ্য হয়ে যেতে পারতো আগের দিনেই। দেশের হয়ে ওয়ানডেতে ৫ হাজার রান করতে রিয়াদের দরকার ছিল আর মাত্র এক রান। তবে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফিরেছেন ৪৯ রানে। সেদিন অবশ্য বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। আর আজ লিখলেন নতুন আরেক রেকর্ড।

মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। তার আগে কেবল তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমই আছেন এই তালিকায়। সাইলেন্ট কিলার রিয়াদ আজ থেমেছেন ২১ রান করে। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।

ওডিআই ক্যারিয়ারে ১৯২ ম্যাচে ৩৫ দশমিক ৩৫ গড়ে ব্যাট চালিয়েছেন রিয়াদ। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছে তাকে। ৭৬ এর বেশি স্ট্রাইকরেট রান করেছেন তিনি।

তবে এমন দিনে আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের। ওয়ানডে ফরম্যাটে এক মাঠে দশম ব্যাটার হিসেবে ২ হাজার রান করার কীর্তি হতে পারতো তার। বর্তমানে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে ১ হাজার ৯৯৭ রান করেছেন রিয়াদ।

বাংলাদেশের হয়ে এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। সাবেক এই ওয়ানডে অধিনায়কের রান ৮ হাজার ৩৫৭। এরপরেই আছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তাদের রান যথাক্রমে ৭ হাজার ৪০৬ এবং ৭ হাজার ৩৮৪। চারে থাকা রিয়াদের রান ৫ হাজার ২০। তালিকার পাঁচে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া আশরাফুলের রান ৩ হাজার ৪৬৮।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০