বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোয়ান্টাম বিন্দু আবিষ্কার-সংশ্লেষণ, রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | ২০২৩ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে।

তারা হলেন, মোঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস ও অ্যালেক্সি ইয়াকিমভ। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার ও সংশ্লেষণের জন্য এই তিন বিজ্ঞানী নোবেল পেলেন।

নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, একে অন্যের থেকে স্বাধীনভাবে, একিমভ ও ব্রুস কোয়ান্টাম বিন্দু তৈরি করতে সফল হন, আর বাওয়েন্ডি রাসায়নিক উৎপাদনে বিপ্লব ঘটান।

এই সময়ে কোয়ান্টাম বিন্দু কিউএলইডি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি কম্পিউটার ও টেলিভিশন মনিটরকে আলোকিত করে থাকে।

এসব বিন্দু কিছু এলইডি বাতির আলোতেও সূক্ষ্মতা যোগ করে। জৈব রসায়নবিদ ও চিকিত্সকেরা জৈব টিস্যু ম্যাপিংয়ে এগুলো ব্যবহার করেন।

বাওয়েন্ডি ১৯৬১ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তিনি।

লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি।

অ্যালেক্সি একিমভ ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইওফে ফিজিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইউর্কের ন্যানো ক্রিস্টাল টেকনোলজি ইনকরপোরেশনের সাবেক প্রধান বিজ্ঞানী।

মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। চেকে এ বছর অর্থের পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০