বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চারের বদলে ছক্কা মেরে সেঞ্চুরি ‘মিস’ করায় আক্ষেপ নেই রাহুলের

স্পোর্টস ডেস্ক: প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কাভারের উপর দিয়ে চার মারতে চেয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু টাইমিং এতো নিখুঁত ছিল যে, চার না হয়ে ছক্কাই হয়ে গেল।

রাহুলও হতভম্ব হয়ে বসে রইলেন কিছুক্ষণের জন্য। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না তার, সেঞ্চুরির সব হিসেব জলে গেল।
মূলত সেই ছক্কাতেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। তাই ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন রাহুল। ১১৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকতে হয় তাকে। যদিও সেঞ্চুরি না পেয়ে খুব একটা আক্ষেপ নেই তার। ম্যাচসেরার পুরস্কার পেয়ে তেমনটাই জানালেন তিনি।

রাহুল বলেন, ‘আমি হিসাব করছিলাম কীভাবে সেঞ্চুরিটা করতে পারি। কিন্তু আমি খুব ভালোভাবেই হিট করি। ওই শটটা ছক্কা না হয়ে চার হলে আমি আরেকটা শট খেলার সুযোগ পেতাম। পরের শটে ছক্কা হলেই হতো। আশা করি পরে কখনো সেঞ্চুরি পাব। তবে সেঞ্চুরি না পাওয়ায় কোনো আপত্তি নেই। ’

রাহুল যখন ব্যাটিংয়ে আসেন, তখন মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেই পরিস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে ১৬৫ রানের জুটি বেঁধে দলকে জয় এনে দেন তিনি। এতো কম রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দল হিসেবে জয়ের কীর্তি গড়ল ভারত। তাতে অনবদ্য অবদান রাহুলের।

তিনি বলেন, ‘সত্যি বলতে ব্যাটিংয়ে নামার পর কোহলির সঙ্গে খুব বেশি কথা হয়নি। ফিল্ডিংয়ের পর গোসল সেরে ভেবেছিলাম পা দুটোকে আধা ঘণ্টার জন্য বিশ্রাম দেব। কিন্তু আমাকে নামতেই হলো। কোহলি বললেন, আমাকে কিছুটা সময় টেস্ট ক্রিকেটের মতো খেলতে হবে। ব্যাটিংয়ের জন্য এটি দারুণ উইকেট নয়, আবার খুব বেশি কঠিনও নয়। দলের হয়ে এই ইনিংস খেলতে পেরে খুশি আমি। ‘

রাহুলের মতো খুশি তার দলও!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!