বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলজুড়ে বাজছে রকেট হামলার সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক | গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, জেরুজালেম ও ইসরায়েলজুড়ে রকেট হামলার সাইরেন বাজছে। খবর বিবিসি
সোমবার বাংলাদেশ সময় বিকেলে বিবিসি জানায়, জেরুজালেমে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এটি এখনো স্পষ্ট নয় যে, গাজা থেকে ছোড়া রকেট হামলা চালাতে সক্ষম হয়েছে, নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রকেট ভূপাতিত করেছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলছেন, সামরিক বাহিনী গাজা ব্যারিয়ারের কাছাকাছি সমস্ত সম্প্রদায়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে- তবে সক্রিয় ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে।

এর আগে, সেনাবাহিনী বলেছিল যে, ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে সাত বা আট জায়গায় লড়াই চলছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণা দিলেন। তিনি বলছেন, কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন কেটে দেবে এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয় শনিবার ভোরে। হঠাৎই হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েলও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সাত শতাধিক নাগরিকের প্রাণহানি হয়েছে, যার মধ্যে দক্ষিণ ইসরায়েলে একটি সংগীত উৎসবেই নিহত হয়েছেন ২৫০ জনের বেশি। অন্যদিকে ফিলিস্তিন বলছে, ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০