বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবকে বিশ্বসেরা মানেন মরগান

ডেস্ক রিপোর্ট: ২০০৬ সালে বাংলাদেশের হয়ে যুববিশ্বকাপে খেলেছিলেন সাকিব আল হাসান। একই আসরে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ইয়ন মরগান।। এরপর কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও পথচলা শুরু এই দুইজনের। বর্তমানে সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মরগান। অবশ্য চলতি বিশ্বকাপে ধারভাষ্যকার হিসেবে আছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বর্তমানে অবস্থান করছেন ভারতের ধর্মশালায়। সেখানেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন মরগান। এ সময় সাকিবের বেশ প্রশংসা করেছেন তিনি।

মরগান বলছিলেন, ‘(সাকিব) সে অবিশ্বাস্য ক্রিকেটার-যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে যদি তারা এটা চালিয়ে যেতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১০

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১১

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১২

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৩

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৪

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৫

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৬

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৭

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

১৮

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

১৯

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

২০
error: Content is protected !!