বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওটিটিতে পা রেখেই বাজিমাত করলেন অভিনেতা মাহফুজ আহমেদ

বিনোদন ডেস্ক: আড়াল ভেঙে গত ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে সিনেমায় ফিরেই বাজিমাত করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এবার তার অভিষেক হলো ওটিটিতে!

শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে এই অভিনেতার ‘ব্রিলিয়ান্ট পারফর্মেন্স’ মুগ্ধ করছে দর্শকদের। তার এই দুর্দান্তভাবে কামব্যাকে বাহবা দিচ্ছেন দর্শকরা। তারা বলছেন, দেশের বিজনেস আইকন আনিস আহমেদের যে চরিত্রটি পোট্রে করেছেন মাহফুজ, এতে তিনি শতভাগ সফল হয়েছেন!

শাফায়েত মনসুর রানার গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অদৃশ্য’ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে আনিস আহমেদ নামের একজন ধনাঢ্য ব্যবসায়ী ও নব্য রাজনীতিবিদকে ঘিরে। হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়া চারদিকে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলো একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করতে থাকে। নিখোঁজ কিংবা গুম হয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির পরিবারের সঙ্গে প্রতিবাদে রাস্তায় নামেন আনিসের স্ত্রী রিজওয়ানা।

পরিত্যক্ত একটি ঘরে বন্দী আনিস বেঁচে ফেরার আপ্রাণ চেষ্টার পাশাপাশি হিসেব মেলানোর চেষ্টা করেত থাকেন; কে তাকে বন্দী করলো, কেন করলো? কে হতে পারে তার শত্রু? যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনোভাবে তিনি কুলকিনারা খুঁজে পান না! ওদিকে, আনিস উধাও হয়ে যাওয়ার তার স্থলাভিষিক্ত হয়ে নির্বাচনে জয় পান তারই স্ত্রী রিজওয়ানা ওরফে অপি করিম। একদিন হঠাৎ ফিরে আসেন আনিস আহমেদ।

এর পর থেকে তিনি দুইয়ে দুইয়ে চার নাকি দুইয়ে দুইয়ে বাইশ এই হিসেব মেলাতে থাকেন! তার ট্র্যাপে পড়া এবং গুম হওয়া ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যায়। টান টান উত্তেজনা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘অদৃশ্য’ সিরিজটি উপভোগ করছেন দর্শকরা। গল্পের সামান্য কিছু অসঙ্গতি ছাপিয়ে তারা মাহফুজ আহমেদ তার রাশভারী চরিত্র দিয়ে রীতিমত বাজিমাৎ করার বিষয়টি নিয়ে কথা বলছেন।

দর্শকদের কথা, দীর্ঘদিন পর কামব্যাক করে মাহফুজ তার সুখ্যাতির সুবিচার করেছেন। এতে মাহফুজ আহমেদ তার আগের চরিত্রগুলো থেকে বেরিয়ে একেবারে আনিস চরিত্রে ন্যাচারাল এক্টিং করেছেন।

পাশাপাশি অপি করিমের সঙ্গে স্বামী স্ত্রীর ক্যামিস্ট্রি মুগ্ধ করেছে। সেইসঙ্গে চরিত্রটির ওজনের লুক, কস্টিউম, দুর্দান্ত অভিনয়, নির্মাতার মুন্সিয়ানা নির্মাণশৈল্পীর সংমিশ্রণ মাহফুজের এই চরিত্রটি মনে রাখার মতো! দর্শকদের চাওয়া, সিনেমা কিংবা ওটিটি নিয়মিত হোক মাহফুজ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০