বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৩, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগরদাঁড়ীতে আওয়ামী লীগের নারী সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নারী নেত্রীবৃন্দ আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানিয়েছেন।

বুধবার (১০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে অনুষ্ঠিত নারী সমাবেশে নেত্রীবৃন্দ এই আহবান জানান।

স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদস্য মাহফুজা আক্তার রুবি, শাহনাজ পারভীন মুন্নি প্রমুখ।

বক্তারা গত ১৫ বছরে সারাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, যারা আজ আমেরিকাকে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিচ্ছে তারা খাল কেটে কুমির আনার চেষ্টা করছে।

বক্তারা বলেন, আমেরিকা মুখে গণতন্ত্রের কথা বলেই ইরাক, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ ধ্বংসস্তুপে পরিণত করেছে। ফিলিস্তিনি মুসলিমদের আজ দেশহীন জাতিতে পরিণত করেছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হলিখেলায় মেতে উঠতে আমেরিকা নৌবহর পাঠিয়েছে। যুদ্ধের নামে গাজায় খাবার, পানিসহ সবকিছু সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনিদের জিম্মি করে তাদেরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটি যুদ্ধ সংক্রান্ত যে আন্তর্জাতিক কনভেনশন আছে, সেটির পরিপন্থী।

বক্তারা বলেন, আমাদের দেশের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। গাছ কেটে, আগুন সন্ত্রাস করে, মানুষ হত্যা করে এখানে গণতন্ত্র আসবে না। এজন্য দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০