বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেলে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পাঁচ নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চার নবজাতককে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লেবার ওয়ার্ডে স্বাভাবি প্রসবে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার একে একে পাঁচ সন্তান জন্ম দেন ।

লেবার ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি জানান, নরসিংদী থেকে আসা এক নারী ঢামেকে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। এদের মধ্যে একটি ছেলে, চারটি মেয়ে। এক মেয়ে নবজাতক মারা যায়।

তিনি আরও জানান, মায়ের অবস্থা ভালো থাকলেও চার নবজাতককে এনআইসিইউতে রাখা হয়েছে।

নবজাতকদের বাবা মামুন জানান, প্রথমে শিবপুরে একটি ক্লিনিকে যাই। সেখান আমার স্ত্রীর গর্ভে ৫টি বাচ্চা রয়েছে বলে জানান চিকিৎসক। পরে চিকিৎসকের পরামর্শে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার স্ত্রী একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পরেই আমার একটি কন্যা সন্তান মারা যায়। চিকিৎসক জানিয়েছেন নবজাতকের ওজন খুবই কম। এজন্য তাদের এনআইসিইউতে রেখেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, নরসিংদীর শিবপুর থেকে আসা এক নারী পাঁচ সন্তান প্রসব করেছেন। বাচ্চাগুলো এনআইসিইউতে রাখা হয়েছে। তাদের ওজন কম থাকায় নানান সমস্যা হচ্ছে। আমাদের সার্বিক চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!