বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদিনহো বাংলাদেশে আসছেন

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সেলেসাওদের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এ ফুটবলার ঢাকায় আসছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের কল্যাণে। তিনিই বাংলাদেশে এনেছিলেন মার্টিনেজকে।

বৃহস্পতিবার শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রোনালদিনহোর বাংলাদেশে আসার খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা’…আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন। ’
জানা গেছে, আগামী ১৮ অক্টোবর দুপুরে রোনালদিনিও ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনিও। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে পারলে আমরা তার সঙ্গেও দেখা করব। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনিও ঢাকা ছাড়বেন। ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনি বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০