বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরা ক্রিকেটার শুভমান গিল

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অসাধারণ পারফরম্যান্স করে আইসিসির কাছ থেকে পুরুষ ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। আর নারী ক্যাটাগরিতে সেরা হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার চামারি আতাপাত্তু।

শুভমানের সঙ্গে মাসসেরার লড়াইয়ে ছিলেন তারই সতীর্থ বোলার মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটার ডেভিড মালান। এই দুজনকে পেছনে ফেলে সেরা হয়েছেন শুভমান।

সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ওই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন শুভমান গিল। এরপর একই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দুর্দান্ত ছিলেন গিল।

সেপ্টেম্বর মাসের শুরুতেই এশিয়া কাপে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছেন গিল। এরপর ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

এশিয়া কাপের পর নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারত। ওই সিরিজে মোহালিতে ৭৪ এবং ইন্দোরে গিল করেন ১০৪ রান।

সবমিলিয়ে গত মাসে তার ৮০ গড়ে গিল সংগ্রহ করেছেন ৪৮০ রান। এতেই মাসসেরার পুরস্কার জিতলেন ভারতীয় ওপেনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!