বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক | আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর কাটিয়ে ফেললেও অলরাউন্ডার হিসেবে এখনো সেরাদের কাতারে সাকিব আল হাসান। রেকর্ড ভাঙা-গড়ার খেলা তার কাছে নতুন কিছু নয়! এবার বিশ্বকাপে মঞ্চেও অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন তিনি।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৪০ রান ও বোলিংয়ে এক উইকেট নিয়েছেন সাকিব। তাতে বিশ্বকাপে সবচেয়ে সফল অলরাউন্ডারের খেতাবটি নিজের করে নিলেন তিনি। পাঁচটি আসর খেলে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১ হাজার ২০১ রান ও ৩৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। যা নেই আর কোনো অলরাউন্ডারের।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব পেছনে ফেলেছেন ক্রিস গেইল (১১৮৬) ও লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে (১১৬৫)। এবারের আসরে বাংলাদেশের বাকি আছে আরও ছয় ম্যাচ। তাই সাকিবের কাছে সুযোগ আছে এই তালিকার সেরা পাঁচে ঢোকার। চার ও পাঁচে থাকা ব্রায়ন লারা ও এবি ডি ভিলিয়ার্স তার হাতের নাগালেই আছেন। ২৩ ম্যাচ খেলে ডি ভিলিয়ার্স করেছেন ১২০৭ রান। অন্যদিকে ৩৪ ম্যাচে ১২২৫ রান করেছেন লারা।

সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও উন্নতি হয়েছে সাকিবের। পেছনে ফেলেন ৩৮ উইকেট নেওয়া প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে। যিনি এখন বাংলাদেশেরই পেস বোলিং কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০