বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা, বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমীন উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০