বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এক ঘণ্টার পিআইও স্কুলছাত্রী বিনতা সরদার

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে এক ঘণ্টার জন্য প্রতীকী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী বিনতা সরদার (১৬)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই দায়িত্ব পালন করে সে।

প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গালর্স টেকওভার কর্মসূচির আওতায় শ্যমনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পরিত্রাণ ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) শ্যামনগর উপজেলা শাখা এই কার্যক্রমের আয়োজন করে।

বিনতা সরদার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এনসিটিএফ-এর সদস্য এবং উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট কুলতলি গ্রামের অশোক কুমার সর্দারের মেয়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলামের উপস্থিতিতে বিনতা সরদার প্রতীকী এই দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধ, পিরিয়ড কালীন সময়ে নিরাপদ পানি, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে সমাজে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম প্রতিরোধে ভূমিকা রাখা, মেয়েশিশুদের হয়রানি করা থেকে বিরত থাকার জন্য সকলকে আহব্বান জানান।

তিনি আরো বলেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া কন্যা শিশুদের মনোবল বৃদ্ধি পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি শাহনেওয়াজ স্বাধীন, সহ-সভাপতি সাগরিকা সরকার, শিশু গবেষক পূজা রপ্তান, সুন্দরবন কোস্টাল নেটওয়ার্ক এর সদস্য পিযুষ বাউলিয়া পিন্টু, অষ্টমী মালো, মো. হাফিজুর রহমান, প্রতীমা রানী মিস্ত্রী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১০

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১১

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৩

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৫

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৬

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৭

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৮

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৯

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!