বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনজুরিতে তাসকিন, অনিশ্চিত আফ্রিকা ম্যাচে!

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। চার ম্যাচের তিনটিতে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে টাইগাররা। ব্যাটিং ইউনিটে রান নেই, কোচ-অধিনায়কের মাঝে দূরত্ব বৃদ্ধির গুঞ্জন তো আছেই। এর সঙ্গে যুক্ত হয়েছে খেলোয়াড়দের ইনজুরির খবর। সাকিব আল হাসান আগেই চোট পেয়েছিলেন। খেলেননি ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ।

এদিকে বিশ্বকাপের শুরু থেকে কিছুটা ইনজুরি নিয়েই খেলছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এরপরও অবশ্য ম্যাচ খেলেছেন এই পেসার। তবে কোনো ম্যাচেই নিজের বোলিং কোটা পূরণ করা হয়নি তার। ফলে দলকেও পড়তে হয়েছে বিপাকে।

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। একই কারণে দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করতে দেখা যায় টাইগার পেসারকে। আর ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে।

শঙ্কা জেগেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও। বিশেষ সূত্রে জানা গেছে, অবস্থা অনুযায়ী যদি তাসকিনের অপরারেশন করানো হয়, তাহলে কমপক্ষে দেড় থেকে দুই মাস থাকতে হবে মাঠের বাইরে। তবে আপাতত সে দিকে যাবে না টিম ম্যানেজমেন্ট। রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তবে হয়ত বিশ্বকাপ শেষ হয়ে যাবে তাসকিন আহমেদের।

এর আগে পুনেতে তাসকিনের স্ক্যান করানো হয়, যদিও তার রিপোর্ট কোনো কিছু স্পষ্ট জানানো হয়নি। সাকিবের ইনজুরির মতো তাসকিনের ইঞ্জুরি নিয়েও ধুম্রজাল তৈরি করেছে ম্যানেজমেন্ট। বাংলাদেশের পরের ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবারের সেই ম্যাচে তাসকিনকে নাও দেখা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০