বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিকে আরবিসহ বিদেশি ভাষা নিষিদ্ধ করল ইরান

ডেস্ক রিপোর্ট: ইরানে প্রাথমিক শিক্ষায় ইংরেজি, আরবিসহ সব ধরনের বিদেশি ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ তেহরানি-ফারজাদ বলেন, “কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ। কারণ, এ বয়সে শিশুর ইরানি পরিচয় তৈরি হয়। বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞা শুধু ইংরেজির ওপর নয়, আরবিসহ অন্য ভাষাগুলোর সঙ্গেও সম্পর্কিত।”

এর আগে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা নিষিদ্ধ করেছিল ইরান। তবে মাধ্যমিক বিদ্যালয় থেকে ইংরেজি ভাষা পড়ানো হয়।

ফারসি ইরানের একমাত্র সরকারি ভাষা। সেপ্টেম্বরে সরকার ইরানি বা দ্বৈত নাগরিকত্বের শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কুলে ভর্তি হতে নিষেধ করে বলেছিল, ইরানি শিশুদের দেশের স্কুল পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সিদ্ধান্তের ফলে ফরাসি, জার্মান প্রতিষ্ঠানসহ তেহরানের কিছু আন্তর্জাতিক স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা হঠাৎ করে কমে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!