বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৩ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩।

সোমবার (২৩ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। সেখানে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবু, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান জি.এম আনিসুজ্জামান আনিস, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল ইমরানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১০

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১১

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১২

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৩

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৪

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৫

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১৬

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১৭

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৮

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৯

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

২০
error: Content is protected !!