বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় আগুনে পুড়ে ৩ বসতঘর পুড়ে ছাই

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ টি বসতঘর ও ১ টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে তারা ছুটে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করায় তারা কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছায় কিন্তু তাদের মেশিন কাজ না করায় কিছুই করতে পারিনি ফায়ার সার্ভিসের লোকজন। এরমধ্যই বাবলুর রহমানের ১টি বসতঘর ও ১টি রান্নাঘর এবং পার্শ্ববর্তী বাবলুর রহমনের চাচাতো ভাই ফারুক হোসেনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কয়রা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যেতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পুড়ে গেছে। পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্প আটকে যায়।রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

২

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

৩

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

৪

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

৫

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

৬

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৭

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

৮

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৯

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১০

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১১

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১৩

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১৪

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১৫

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১৬

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১৭

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১৮

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৯

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

২০