বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীদের ধর্মঘটে যোগ দিলেন প্রধানমন্ত্রীও!

আন্তর্জাতিক ডেস্ক | কাজে সমানাধিকার, সমান মজুরিসহ একাধিক দাবিতে মঙ্গলবার দিনভর ধর্মঘট করেন আইসল্যান্ডের নারীরা। এতে যোগ দেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী।

এদিন কাজে যোগ দেওয়ার পরই নারীরা সোজা রাস্তায় নেমে আসেন। সব ধরনের নারী কর্মীই এ ধর্মঘটে যোগ দেন।
নারীদের এই আন্দোলন আইসল্যান্ডে প্রথম নয়। ১৯৭৫ সাল থেকে এই আন্দোলনের সূত্রপাত। এ নিয়ে চতুর্থবার সেখানকার নারীরা এমন অভিনব আন্দোলনে নামলেন। তবে এই প্রথম দিনভর তারা ধর্মঘট করলেন।

সংবাদমাধ্যমকে নারী প্রতিনিধিরা জানান, কর্মক্ষেত্রে এখনো তাদের সমান অধিকার দেওয়া হয় না। নারীদের চেয়ে পুরুষ কর্মীরা বেশি পারিশ্রমিক পান। শুধু তা-ই নয়, বাসায় নারীরা যে কাজ করেন, তার কোনো পারিশ্রমিক নেই। উপরন্তু এত কিছুর পরও নারীদের পারিবারিক হেনস্তার শিকার হতে হয়।

একটি সমীক্ষা বলছে, আইসল্যান্ডে যত নারী কাজ করেন তার ২২ শতাংশ বিদেশি। বস্তুত, তারাও এদিনের ধর্মঘটে যোগ দিয়েছিলেন।

ধর্মঘটে যোগ দিয়েছিলেন দেশের নারী প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোত্তিরও। তিনিও রাস্তায় নেমে বাকি সবার সঙ্গে ধর্মঘটে যোগ দেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, আইসল্যান্ডে নারীদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু, নারীর উন্নয়ন যতটা হওয়া উচিত ছিল, ততটা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০