বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের উন্নয়ন বার্তা প্রচারে আসাদুজ্জামান বাবুর পাঁচ সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা

রিজাউল করিম/মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা প্রচারে পাঁচ সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সাতক্ষীরা শহর প্রদক্ষিণকালে সড়কের দু’পাশে দাড়িয়ে সাধারণ মানুষ হাত নাড়িয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবুকে অভিবাদন জানান।

এর আগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আসাদুজ্জামান বাবু।

এসময় তিনি সরকারবিরোধীদের যাবতীয় ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নিয়ে বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। নির্বাচনকে কেন্দ্র করে যত ঝড় আসুক তা মোকাবেলা করা হবে। আগামীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন, নৌকায় ভোট দিয়ে আমরা তাকেই বিজয়ী করবো।

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবু সানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একজন নেতাকে সংসদ সদস্য হিসেবে চাই, যার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০