বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মাজার ও কেদারমাঠের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৬ মার্চ) দিনভর এসকল কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকাল ৮টায় জাতির পিতার ম্যুরালে ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করে দেবহাটা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী প্রমুখ।

এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তোজা মো. আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার জয়া রানী রায়, উপজেলা তথ্য অফিসার মৌসুমী পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, নীরবতা পালন ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

২

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৩

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৪

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৬

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৭

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৮

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৯

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১০

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১১

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১২

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৩

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৫

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৬

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৭

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৮

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৯

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০