বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৩, ৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোমবার ও বুধবার ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

ডেস্ক রিপোর্ট: কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) সোমবার ও বুধবার ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে রাজধানীর খাজা টাওয়ারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটে। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রতিষ্ঠানগুলো সাময়িক সময়ের জন্য তাদের ডেটা সেন্টার অন্যত্র সরিয়ে নিয়েছে। অস্থায়ী সেসব ডেটা সেন্টারের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!