বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকা

বিনোদন ডেস্ক: ‘মুজিব’ সিনেমায় দারুণ সাফল্যের পর ‘নীলচক্র’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শুভ।

এ বিষয়ে শুভ বলেন, ‘নীলচক্রে দর্শকরা সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। বলতে পারেন, ডার্ক প্যাটার্নের গল্পে যুক্ত হয়েছি। তবে প্যাটার্ন ডার্ক হলেও, সঙ্গে আরও কিছু আছে।’

এদিকে আরিফিন শুভর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারার খবরে দারুণ উচ্ছ্বাসিত মন্দিরা। কারণ এই অভিনেত্রীর ছোটবেলার ‘ক্রাশ’ হচ্ছেন তার পরবর্তী সিনেমার নায়ক।

এ বিষয়ে মন্দিরা বলেন, ‘এ ছবির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় তখন কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ, তিনি আমার এক সময়ের ক্রাশ ছিলেন। ছোটবেলা থেকেই তাকে ভালো লাগত। সেই ক্রাশের সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি। সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

এর আগে শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। যা এখন মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সিনেমাটির প্রচারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখতে হাজির হয়েছিল পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রীরা।

ইতোমধ্যেই ‘নীলচক্র’র ঘোষণা পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ ছবি আরিফিন শুভর এবং মন্দিরা চক্রবর্তী ছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০