বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় নাশকতার চেষ্টাকালে শিবিরকর্মী গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নাশকতার চেষ্টাকালে আশিকুজ্জামান (২৮) নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জামায়াত অধ্যুষিত নাংলা ঘোনাপাড়া গ্রামের জমাত আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আশিকুজ্জামান সক্রিয় শিবিরকর্মী এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বিএনপি ও জামায়াত-শিবিরের। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা জড়ো হয়ে বহেরা বাজারে আকর্ষিক ঝটিকা মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী স্লোগান দেয়ার পাশাপাশি সিএনজি ও মোটরসাইকেল ভাঙচুর এবং গণপরিবহনে আগুন দেয়ার চেষ্টা করে। সেসময় তিনিসহ সেখানে উপস্থিত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে শিবিরকর্মী আশিকুজ্জামানকে আটক করেন এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শিবিরকর্মী আশিকুজ্জামানের বিরুদ্ধে দেবহাটা থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!