বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারী: সুমন হত্যার ৩ খলনায়ক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহরণের পর ওমর ফারুক ওরফে সুমন (২৬) কে হত্যার ঘটনায় ৩ খলনায়ককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকায় ডিবির চৌকস অফিসার এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সিসিটিভিতে প্রাপ্ত ফুটেজ অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রো বাসসহ জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা পৌর কমিশনার কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনকভাবে আটক করে মারধর করে। পরে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, ডালিম কুমার দাস (৩৩), অঞ্জন নিয়োগি (৪৯) ও রিয়াজ হোসেন (৩৮)।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০