বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশুর নদীতে ৮০০ টন কয়লা বোঝাই লাইটার জাহাজডুবি

ডেস্ক রিপোর্ট: জেলার মোংলা বন্দরের পশুর চ্যানেলে এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামক কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় তলা ফেটে লাইটারটি ডুবে যায়।

এরআগে, সকাল পৌনে ৯টার দিকে চরে ধাক্কা লেগে তলা ফেটে কানাইনগর এলাকায় আটকে যায় ৮০০ টন কয়লা বোঝাই জাহাজটি। তবে লাইটারে থাকা ১২ জন কর্মচারী তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়েছেন।

লাইটারটি হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। জাহাজটি ডুবে গেলেও চ্যানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটি কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌঁছালে চরে ধাক্কা লেগে লাইটারটির তলা ফেটে যায়। পরে দুপুরের দিকে জোয়ার আসলে লাইটারটি ডুবে যায়।

পরিস্থিতি স্বাভাবিক হলে মালিকপক্ষ লাইটারটিকে উদ্ধার করবেন বলে জানান এই শ্রমিক নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!