বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখমের খবর পাওয়া গেছে। আহত মুরাদ হোসেন দেবহাটার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাউনশ্রীপুরের আফসার মাস্টারের মোড় নামক স্থানে এ মারপিটের ঘটনাটি ঘটে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মুরাদ হোসেনের বাবা আ’লীগ নেতা রেজাউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাউনশ্রীপুরের আফসার মাস্টারের মোড়ে একই গ্রামের মোহাম্মাদ আলী মিস্ত্রির ছেলে জামায়াত কর্মী আলী হোসেন, তার ভাতিজা মেহেদী হাসান ও ভাগিনা আরিজুল ইসলাম চরশ্রীপুরের কয়েকজনের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। তারা ওই আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে আমার ছেলে তাদেরকে বাঁধা দিতে গেলে আমার ছেলেকেও বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় তিনি বাদী হয়ে জামায়াত কর্মী আলী হোসেন, তার ভাতিজা মেহেদী হাসান ও ভাগিনা আরিজুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

২

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৩

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৪

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৫

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৬

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৭

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৮

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১০

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১১

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১২

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৩

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৪

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৫

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৬

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৭

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৮

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

২০