বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ নভেম্বর ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদায়ের আগে পন্টিংকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | এবারের বিশ্বকাপটা যেন রেকর্ড ভাঙা-গড়ার উপলক্ষ বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ব্যাটার হিসেবে ৫০তম ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক গড়ার পাশাপাশি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন আগের ম্যাচেই। এবার আরও এক কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন কোহলি।

২০২৩ বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। দলীয় ৩০ রানে ওপেনার শুভমান গিল (৪) বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন কোহলি। এরপর রোহিত শর্মা (৪৭) ও শ্রেয়াস আইয়ার (৪) ফিরলেও কোহলি ঠিকই ফিফটি তুলে নেন। এই ফিফটি হাঁকানোর পথে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রিকি পন্টিংকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছিলেন ‘লিটন মাস্টার’। এরপরের স্থানটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটার পন্টিংয়ের দখলে। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে মোট ১৭৪৩ রান করেন তিনি। তবে আজ পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। এজন্য তাকে খেলতে হলো ৪ বিশ্বকাপ, ৩৭ ম্যাচ।

কোহলির পক্ষে টেন্ডুলকারকে পেছনে ফেলার সুযোগ অন্তত এই বিশ্বকাপে আর নেই। ব্যক্তিগত ৫৪ রানে অজি পেসার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। বিশ্বকাপে তার মোট রান থামলো ১৭৯২-এ। আরও এক বিশ্বকাপ ৩৫ বছর বয়সী কোহলির পক্ষে খেলার সম্ভাবনা কম। তালিকার চারে আছেন আরেক ভারতীয়, রোহিত শর্মা। ২৮ ম্যাচে ভারতীয় ওপেনারের মোট রান ১৫৭৫। পাঁচে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (১৫৩২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!